এ আর নাহিদ, নিউজ ডেস্ক:
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টায় আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনা, উন্নয়ন, কার্যক্রম এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে অভিভাবকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে অভিভাবক ও শিক্ষক সমাজের যৌথ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে কনসালট্যান্ট মো. ফখরুর রহমান বলেন, “শুধু জিপিএ-৫ নয়, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমাদের শিক্ষার্থীরা এই স্কুল থেকে বের হয়ে যেতে পারে, সেভাবেই তাদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. আমজাদ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ডা. শামীমা আমজাদ, বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন ট্রাস্টের সচিব জয়ন্ত কুমার রায়, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, ট্রাস্ট কনসালট্যান্ট ময়েন উদ্দিন আহমেদ,ট্রাস্ট কনসালট্যান্ট মো. ফররুখ রহমান সহ আরো অনেকে।
সভার শেষ পর্বে অভিভাবকরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনায় বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।


















