চিরিরবন্দরের অমরপুর ইউনিয়ন বিএনপির জনসভায় আনিছুর রহমান আনিসকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চুড়ান্ত নাম ঘোষণা করলেন হুইপ আখতারুজ্জামান মিয়া
নিজস্ব প্রতিবেদক:
আমরা কী ক্ষমতায় আসার পরে দেশের মানুষকে হত্যা করেছি? যে বিএনপিকে জনগণ ফেলে দিবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী করমিটির সদস্য সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮ টার সময় ৬নং অমরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত উপজেলার কারেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন কেন জনগণ বিএনপিকে ফেলে দিবে আমরা কী ক্ষমতায় আসার পরে বিডিআর হত্যা করেছি? আমরা কী ক্ষমতায় আসার পরে দেশের মানুষকে কথা বলতে দেই নাই, আমরা কী ক্ষমতায় আসার পরে লুটপাট করেছি? আমরা কী ক্ষমতায় আসার পরে বিদেশে বাড়ী-ঘর করেছি, আমাদের নেতা কী এগুলো করেছে, হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত না,কথা যখনই বলতো তখনই তাকে গ্রেফতার করা হতো বিনা বিচারে নয় মাস দশ মাস ধরে জেলে রাখা হতো।
উক্ত জনসমাবেশে ৬ নং অমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনিছুর রহমান আনিসকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন হুইপ আখতারুজ্জামান মিয়া।
৬নং অমরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহমুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এম.পি সহ আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ ৬নং অমরপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
















