সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দীর্ঘ প্রতীক্ষার পর, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার পর, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থানীয় ক্রেতাদের কাছে পুনরায় কয়লা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এতে খনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর কয়লা বিক্রি পুনরায় চালু হওয়াকে খনি সংশ্লিষ্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। নানা প্রতিকূলতা, মামলা-মোকদ্দমা, করোনা মহামারির প্রভাবসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ কার্যক্রম চালুর পেছনে খনির ব্যবস্থাপনা পরিচালকের দিকনির্দেশনা, মহাব্যবস্থাপকদের নিরলস পরিশ্রম এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টদের আশা, কয়লা বিক্রির কার্যক্রম পুনরায় চালু হওয়ায় খনির সার্বিক কর্মকাণ্ডে গতি ফিরবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও দেশের জ্বালানি খাতেও ইতিবাচক ভূমিকা রাখবে এই উদ্যোগ।

দীর্ঘ প্রতীক্ষার পর কয়লা বিক্রি শুরু হওয়ায় খনি সংশ্লিষ্টদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও নতুন প্রত্যাশা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত