চিরিরবন্দরে কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চিরিনদী২৪
দিনাজপুরের চিরিরবন্দর রেলব্রিজ (পশ্চিম) সংলগ্ন এলাকায় রংপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় সুবোল মাড্ডি (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ দুপুর বারোটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুবোল মাড্ডি উপজেলার চাপাইল মাহাদানী গ্রামের বাসিন্দা। তিনি বধির ছিলেন।
স্থানীয়রা জানান, রংপুরগামী কমিউটার ট্রেনটি পার্বতীপুর থেকে রংপুর যাচ্ছিল। এসময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বধির হওয়ায় তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে।


















