রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

নিজস্ব প্রতিবেদক

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও শুভ দীপাবলি আজ রবিবার (৮ নভেম্বর) কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলছে এবং সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালীপূজায়ও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতু প্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।

লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রায়েরবাজার মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারি বাজার, বাংলাবাজারসহ দেশের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে নাশতার মামলায় আওয়ামী লীগের সহসভাপতি আটক

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

শীতের আগমনে চিরিরবন্দর উপজেলায় ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক কারিগরেরা

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ লিমা রানী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি পিএসজি-বার্সেলোনা, যে কারণে ছড়াচ্ছে রোমাঞ্চ

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী খলিল হাজী নিহত, এলাকায় শোকের ছায়া।