মেম্বার পদপ্রার্থী দোয়া ও আশীর্বাদ সমর্থন ও সহযোগিতা কামনা “মোঃ লিটন মন্ডল”
তাপস রায়,সংবাদদাতাঃ
আসন্ন ৬নং অমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
৭ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন সর্বস্তরের মানুষের প্রিয় মুখ মোঃ লিটন মন্ডল। প্রতিদিন তিনি নিজ ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
৭ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকদের মতে, এলাকাটি দীর্ঘদিন যাবত রাস্তাঘাটের সমস্যাসহ নানাবিধ নাগরিক সুবিধাবঞ্চিত। মোঃ লিটন মন্ডল প্রার্থী হওয়ায় নতুন আশা দেখছেন ওয়ার্ডবাসী।
ওয়ার্ডের বাসিন্দারা বলেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সব সময় বিপদে-আপদে পাশে থাকবেন। লিটন ভাই দীর্ঘদিন ধরে আমাদের সুখ-দুঃখে পাশে আছেন। তিনি মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস।
এলাকাবাসীরা আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
মেম্বার প্রার্থী লিটন মন্ডল বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছি।
ধর্ম ও বর্ণভেদে বিভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।
মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।
ভোটারদের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি।
নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে বলেন, অবহেলিত ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
















