বোচাগঞ্জে ফিল্মি স্টাইলে প্রাইভেট কারে ছাগল চুরির চেষ্টায়, জনতার হাতে আটক অতঃপর
নিজস্ব প্রতিবেদকঃ
দিনাজপুরে বোচাগঞ্জে উপজেলায় ফিল্মি স্টাইলে প্রাইভেট কারে ছাগল চুরির চেষ্টায়, কারটি ধাওয়া খেয়ে জংলিপীর বাজারে পৌঁছালে উত্তেজিত জনতা কারটিতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার সময় বোচাগঞ্জ উপজেলার ৪নং- আটগাঁও ইউনিয়নের উপরপুরি বাজার এলাকায় ফিল্মি স্টাইলে একটি লাল প্রাইভেট কার নিয়ে ছাগল চুরির চেষ্টার অভিযোগ উঠেছে।
এ সময় স্থানীয় লোকজন প্রাইভেট কারটিকে ধাওয়া দিলে ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি দ্রুত পালানোর সময় রাস্তায় বেশ কিছু লোককে এক্সিডেন্ট করে জংলিপীর বাজারে পৌঁছালে স্থানীয় জনতা কারটি আটক করে। পরবর্তীতে স্থানীয় উত্তেজিত জনতা কারটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫নং- ছাতইল ইউনিয়নের চেয়ারম্যন মোঃ হাবিবুর রহমান (হাবু) কারে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বোচাগঞ্জ থানা পুলিশ।

















