শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল দুজনের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের খালা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু।

সেই পরিবারের বড় মেয়ের ছেলে। অন্যদিকে, তাকে বাঁচাতে পানিতে নেমে প্রাণ হারান তার আপন ছোট খালা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) এবং রানা বাবুর ছেলে সালমান বাবু (৬)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগিনা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ইভা ও তার ভাগিনা সালমানসহ গ্রামের কয়েকটি শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে খালা ইভা পুকুরে নামে। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।

পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগিনা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক মতবিনিময় সভা (প্যারেন্টস মিট) অনুষ্ঠিত।

চিরিরবন্দরের ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে স্থবির হিলি বন্দরের কার্যক্রম

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকি

রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

কৃষিজমির উর্বর মাটি দিয়ে ইট তৈরি না করার আহ্বান

চিরিরবন্দর পাড়া মহল্লায় সিদল তৈরিতে ব্যস্ত সময় পার করছে নারীরা

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী