শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

নিজস্ব প্রতিবেদঃ

‘কৃষক বাঁচলে, দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার বিভিন্ন মাঠে কৃষকদের সঙ্গে ধান কাটার কর্মসূচিতে অংশ নিয়েছেন নবগঠিত পার্বতীপুর পৌর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাঞ্জুর রশিদ। এ সময় তিনি কৃষকদের মাঝে গামছা বিতরণ করেন।

শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচিতে মাঞ্জুর রশিদ কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তাঁকে কাছে পেয়ে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
কর্মসূচিতে মাঞ্জুর রশিদ বলেন, “বিএনপি সবসময় কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।

শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশনায় আমরা মাঠে-ময়দানে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। রাজনীতি মানে শুধু বক্তব্য দেওয়া নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো।”
তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের শ্রম ও অবদানের ওপর দেশের খাদ্যনিরাপত্তা নির্ভরশীল।

তাই কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচিতে উপস্থিত কৃষকরা মাঞ্জুর রশিদের সঙ্গে ধান কাটার অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং তাঁকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া এবং তাঁদের প্রতি সংহতি প্রকাশের বিষয়টি তুলে ধরা হয়। এসময় তার সাথে ছিলেন, সাপ্তাহিক জাগো রংপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফেরদৌস আলী ও নির্বাহী সম্পাদক এবং পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুর রহমান নওশাদ সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ভুয়া কীটনাশক কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীকে ভ্রমম্যান ৭৬ হাজার টাকা জরিমানা

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা

দিনাজপুরের বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ আটক- ১

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, উপহারও দিলেন প্রধানমন্ত্রী

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ