দিনাজপুরে চোরাইকৃত মোটরসাইকেল সহ চোর চক্রের সদস্য আটক -২
নিজস্ব প্রতিবেদক
বুধবার (৪ নভেম্বর) দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুরের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই জন সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং চোরাইকৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) সাড়ে ৭ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ১নং বেলাইচণ্ডী ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেদুল রহমান দুলাল (২৮), পিতা-মোঃ ফেরদৌস আলী, গ্রাম: পূর্ব কুঠিপাড়া, বেলাইচণ্ডী,পার্বতীপুর,দিনাজপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Suzuki Gixxer 150 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর DGA5-160972 এবং চেসিস নম্বর RMBL-ED13F-137599। যার আনুমানিক মূল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর থানাধীন ১নং বেলাইচণ্ডী ইউনিয়নের বেলাইচণ্ডী বাজার গ্রামস্থ ইপিজেড সংলগ্ন জনৈক শহিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম (২৯), পিতা-মোঃ বন্দে আলী, সাং-চাকলাপাড়া, সোনাপুকুর,পার্বতীপুর,দিনাজপুর গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাবিসহ রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের Bajaj Discover 100 cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JBZWDF55799 এবং চেসিস নম্বর MD2A14AZ5DWF89004। যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন থানা এলাকা থেকে সুকৌশলে মোটরসাইকেল দুটি চুরি করেছিলেন। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দিনাপজুর পার্বতীপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ রাসেদুল রহমান দুলাল (২৮), পিতা-মোঃ ফেরদৌস আলী, সাং-পূর্ব কুঠিপাড়া, বেলাইচণ্ডী, পার্বতীপুর,দিনাজপুর।
২। মোঃ সাইফুল ইসলাম (২৯), পিতা-মোঃ বন্দে আলী, সাং-চাকলাপাড়া, সোনাপুকুর,পার্বতীপুর,দিনাজপুর।
উদ্ধারকৃত মোটরসাইকেলের বিবরণ:
১। কালো রঙের Suzuki Gixxer 150 cc, ইঞ্জিন নম্বর: DGA5-160972, চেসিস নম্বর: RMBL-ED13F-137599।
২। লাল-কালো রঙের Bajaj Discover 100 cc, ইঞ্জিন নম্বর: JBZWDF55799, চেসিস নম্বর: MD2A14AZ5DWF89004।

















