রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

আমেনা-বাকী স্কুলে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ,স্কুল কতৃপক্ষের অভিযোগ অস্বীকার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ

আমেনা-বাকী স্কুলে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ,স্কুল কতৃপক্ষের অভিযোগ অস্বীকার

দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ। এমন কোন ঘটনায় ঘটেনি এটা চক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেছেন উপাধ্যক্ষ বিনয় কুমার রায়।

গত (৩১ অক্টোবর শনিবার ) দুপুর অধ্যক্ষর কার্যালয়ে ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর ও তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন অভিযোগ করে তিনি জানান, আমি শুধু বলেছি আমার নাতনিও এখান থেকে পড়ালেখা করে ভালো রেজাল্ট করে বের হয়েছে। এ কারনে অধ্যক্ষ আমাকে ডেকে পাঠিয়েছে ওনার অফিসে। সেখানে গিয়ে প্রথম আমাকে বসতে বলে পরে অধ্যক্ষ আমাকে বলে আপনি আমার স্কুল নিয়ে মন্তব্য করেন কেন। আমি তখন জানতে চাইলাম কি মন্তব্য করছি উনি উত্তেজিত হয়ে আমাকে ইংরেজিতে কিছু বলে ওনার চেয়ার থেকে তেরে আসে আমাকে থাপ্পড় মারে এসময়, উপদেষ্টা সাইফুল ইসলাম এবং সহকারী শিক্ষক রফিউর রহমান মণ্ডল আমাকে বুকে ধাক্কা দেয় এবং ঘাড় ধরে অফিস থেকে বের করে দেয়। আমি চেয়ারম্যান ডা. আমাজদ কে অবগত করেছি এবং আমাদের মুক্তিযোদ্ধা ফোরামে অবগত করছি।

এ বিষয় জানতে আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার রায় জানান, স্কুল গতকাল শনিবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর সম্পর্কে আমরা অবগত নই। আজ বিষয় টা ফেসবুকে দেখলাম এরকম কোন ঘটনা স্কুলে ঘটেনি অধ্যক্ষ মহোদয় এরকম একটা সম্মানিত মানুষের সাথে এমন আচরণ করতে পারেন না।

তাহলে বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন এমন অভিযোগ করার কারন কি হতে পারে জানতে চাইলে তিনি আরো বলেন, এটা কোন চক্রান্ত হতে পারে তা নাহলে এমনটা হওয়ার তো কোন সুযোগ নাই। আমরা বিষয় টা বুঝতে পারছি না কোথায় থেকে এসব কি হচ্ছে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেনের ছেলে লিটন জানান, গতকাল শনিবার স্কুলে এই ঘটনা ঘটেছে বাবা বাসায় এসে জানায়নি। বাসা আমার স্ত্রী দেখে বাবার গালে আঘাতের চিহ্ন আমরা অনেক জানার চেষ্টা করার পরও বলেনি। আজ স্কুল থেকে শিক্ষক ফোন করে আমাকে জানায় এ বাবাকে মারছে অধ্যক্ষ। আর অধ্যক্ষের কাছে জানতে চাই আজকে তিনি অস্বীকার করেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

 

 

 

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ের প্রাণ গেল সাপের কামড়েই

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

চিরিরবন্দরের আগাম ৯০জিরা ধান কাটা শুরু, জমিতে আলু চাষের প্রস্তুতি

মেম্বার পদপ্রার্থী দোয়া ও আশীর্বাদ সমর্থন ও সহযোগিতা কামনা “মোঃ লিটন মন্ডল”

ভ্রাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটার দিন আজ

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

মণ্ডপ থেকে মনন—শারদীয় উৎসবের সামাজিক দর্শন ও যোগাযোগের নির্মাণ

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন