শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে মোঃ মোকছেদুর রহমান (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিট মহাদানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চিরিরবন্দর থানা পুলিশ।

গ্রেপ্তার মোকছেদুর রহমান উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সিট মহাদানী গ্রামের মোঃ রাজাক সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি।

মামলা নম্বর ২২, জিআর নম্বর ১৬১, তারিখ ২০ জুন ২০২৬ ইং মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ইং (সংশোধনী-২০২৩)-এর ৮/৯(১), ১০ ও ১৩ ধারায় রুজু করা হয়েছে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত