মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় মি সিং সিয়াওজুন (৪০) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খনি সংশ্লিষ্ট শ্রমিকদের সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার শিফটে দায়িত্ব পালন করতে ভূগর্ভে প্রবেশ করেন সিং সিয়াওজুন। তিনি খনির ভেন্টিলেটর সাইডে কর্মরত ছিলেন। রাতের কোনো একসময় ১৩০৫ নম্বর কোল ফেইসে কাজ করার সময় সহকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাত ৩টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সিং সিয়াওজুন দুই স্থানীয় সহকর্মীকে নিয়ে খনির ভূগর্ভে গ্যাসের মাত্রা পরীক্ষা করতে যান। একপর্যায়ে তিনি সহকর্মীদের অন্য স্থানে গ্যাস পরিমাপের দায়িত্ব দিয়ে নিজে ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের কাছে যান।

পরে নির্ধারিত স্থানে তাকে না পেয়ে সহকর্মীরা বিষয়টি খনির ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে জানান।

মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হলেও সিং সিয়াওজুন বাইরে না আসায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। পরে খনির উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে সিল ওয়ালের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এদিকে, ওই চীনা শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে খনির কয়েকজন শ্রমিকের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের ঘাটতি কিংবা গ্যাসজনিত সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

বিসিএমসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহের বিষয়ে চীনে অবস্থিত কনসোর্টিয়ামের প্রধান কার্যালয় ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে চীনা কনসোর্টিয়ামের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ  করে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরের ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী খলিল হাজী নিহত, এলাকায় শোকের ছায়া।

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাংবাদিক তাপস রায়

মাসহ দুই শিশুর লাশ উদ্ধার ঘটনায় যা জানা গেল

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু