মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১০, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

​চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

মো: সাব্বির হোসেন ​,নিজস্ব প্রতিবেদক 

দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

​মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা ইছামতী কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

​প্রশিক্ষণ চলাকালীন প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। কারো প্রলোভনে পড়ে কোনো কাজ করা যাবে না। তথ্য সংগ্রহকালে কারো বাসা থেকে পানি ছাড়া অন্য কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, যাতে প্রকৃত হকদাররাই তাদের অধিকার পান।

​তিনি আরও সতর্ক করে বলেন, কোনো তথ্য গোপন, ভুল বা বিকৃত প্রদান করা দণ্ডনীয় অপরাধ। তথ্য সংগ্রহকারী কিংবা আবেদনকারীর অসত্য তথ্যের কারণে আইনি ব্যবস্থা বা শাস্তির বিধান রয়েছে। ফ্যামিলি কার্ডের তথ্য সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। এই ফরম পূরণ বা কার্ড পাওয়ার জন্য কোনো প্রকার টাকা বা ফি দেওয়ার প্রয়োজন নেই। তাই কোনো দালালের প্রলোভনে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

​এছাড়া প্রশিক্ষণে মোবাইল ট্যাবের মাধ্যমে কীভাবে মাঠে গিয়ে সঠিকভাবে কাজ পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রশিক্ষকরা ধারাবাহিক ও সুন্দরভাবে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মী মো. মমিন ইসলাম, বিকাশ, স্থানীয় সাংবাদিক সহ ১২টি ইউনিয়নের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী মোট ৪০ জন প্রতিনিধি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে উদ্বোধনের অপেক্ষায় ভিয়াইল সেতু, দীর্ঘদিনের কষ্ট কমবে নদীর দুই পাড়ের মানুষের

চিরিরবন্দরে কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ লিমা রানী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

চিরিরবন্দরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান।

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

ডিম প্রতিদিন খাওয়া কি নিরাপদ?