বিদায় জানালেন নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁন, দায়িত্ব নিলেন নতুন এসপি মেনহাজুল আলম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা পুলিশে পুলিশ সুপার পদে পরিবর্তন এসেছে। বিদায়ী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে নীলফামারী ছেড়েছেন।
গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমকে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আজ সকালে নীলফামারী পুলিশ লাইন্সে বিদায়ী এসপি ফরহাদ হোসেন খাঁন নবাগত এসপি মেনহাজুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারীতে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের জন্য তিনি প্রশংসিত ছিলেন।
নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়া মো. মেনহাজুল আলম পিপিএম এর আগে মুন্সীগঞ্জ জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

















