শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দিনাজপুরে আল্লামা মামুনুল হক বিজয়ের জন্য উত্তেজিত না হয়ে ধৈর্য ধরতে হয়

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ

দিনাজপুরে আল্লামা মামুনুল হক বিজয়ের জন্য উত্তেজিত না হয়ে ধৈর্য ধরতে হয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বিজয়ের জন্য উত্তেজিত না হয়ে ধৈর্য ধরতে হয়। ইসলামের পথে আঘাত আসলে ঘরে বসে থাকা যাবে না, ঘর থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত পৌনে ১১টায় দিনাজপুর গোর এ শহীদ বড়ময়দানে দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদ উদ্যাগের আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক আরো বলেন, আল্লাহর রাসুল মাত্র চার বছরে ব্যবধানে সাড়ে ১২ লক্ষবর্গ মাইল এরিয়াতে ইসলামকে বিজয়ী করেছিলেন। আর এটি সম্ভব হয়েছিল হুদায়বিয়ার সন্ধির ফলে। হুদায়বিয়ার সন্ধিতে ছাড় দেওয়ার জন্যই ইসলামের ঐতিহাসিক বিজয় হয়েছিল।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য হাজী শরীয়তুল্লাহর বংশধর পীরজাদা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

এ সময় তিনি বলেন, আমরা এমপি হয়েছি দাপট ও ক্ষমতা দেখানোর জন্য নয়, আমরা এমপি হয়েছি ইসলামকে বিজয়ী ও আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য।

আমরা কাফনের কাপড় মাথায় পড়ে রাস্তায় নেমেছি। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেওয়া হবে না। ইমরানের সাথে কোন রকম আপস করা যাবে না। ইমানের পক্ষে যে লড়বে আল্লাহ তার সাথে থাকবে। প্রতি হিংসার রাজনীতি পরিহার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব রাকিব আহমেদ অনু।

বাংলাদেশ খেলাফত মজলিস
দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার মেহমান মাওলানা এনামুল হক মুসা,

কাহারোল দারুল উলুম মাদরাসার শিক্ষক মুফতি নুরুল ইসলাম, কওমি মাদরাসা ঐক্য পরিষদ বিরল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,

মিনার জামে মসজিদের খতিব মাওলানা
মাহমুদুল হাসান সাঈদী, ঢাকার মেহমান মাওলানা হোসাইন আহমাদ রাজু, দিনাজপুর মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা মোঃ কামরুজ্জামান প্রমূখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরের সবজিবাজারে কেজিপ্রতি ১৫ টাকা বেশি নেওয়ার অভিযোগ, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন হুইপ আখতারুজ্জামান মিয়া।

কৃষিজমির উর্বর মাটি দিয়ে ইট তৈরি না করার আহ্বান

চিরিরবন্দরের ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা

জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী আফগানরা, সমীকরণ আর কঠিন পরীক্ষায় বাংলাদেশ

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

দীর্ঘ প্রতীক্ষার পর, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি

চিরিরবন্দরে এইচএসসি ফলাফলে বিপর্যয়: ১৪ কলেজে গড় পাস ৪৫.৪২%, জিপিএ৫ মাত্র ১৩ জন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড