শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরে এইচএসসি ফলাফলে বিপর্যয়: ১৪ কলেজে গড় পাস ৪৫.৪২%, জিপিএ৫ মাত্র ১৩ জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

এ আর নাহিদ, নিজস্ব প্রতিবেদক 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সামগ্রিক ফলাফলে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার ১৪টি কলেজের ২৪৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ১১১৬ জন। গড় পাসের হার ৪৫.৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) প্রাপ্ত ফলাফলের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

শীর্ষে দুই আবাসিক প্রতিষ্ঠান ফলাফলে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানগুলো। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (EIIN: 120950) ১১০ জনের মধ্যে পাস ১০৭ জন, পাসের হার ৯৭.২৭% ও জিপিএ-৫ পেয়েছে ৫ জন। উপজেলায় সর্বোচ্চ। অন্যদিকে সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ (EIIN: 138497) – ১০৬ জনের মধ্যে পাস করেছে ১০০ জন, পাসের হার ৯৪.৩৪% জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন।

সরকারি কলেজেগুলোতে হতাশাজনক ফলাফল উপজেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান চিরিরবন্দর সরকারি কলেজ (120391)-এ ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৭ জন, ফেল ১৯০ জন। পাসের হার ৪৫.২৪%,জিপিএ-৫ নেই।
একইভাবে চিরিরবন্দর মহিলা কলেজ (120392) এ ২৩৫ জনে পাস ৯৬ জন (৪০.৮৫%) এবং ইছামতি কলেজ (120393) এ ৬১২ জনে পাস ২৮৭ জন (৪৬.৮৯%)।

তলানিতে ৪ কলেজ, কারেন্ট হাটের (EIIN: 120394) ভরাডুবি সবচেয়ে বাজে ফল করেছে সুখীপীর কলেজ (131910) ১১ জনে পাস মাত্র ১ জন, পাসের হার ৯.০৯%।

এরপরই রয়েছে খোচনা তফসিলী স্কুল অ্যান্ড কলেজ (120398)- ৪২ জনে পাস ৬ জন (১৪.২৯%), কারেন্ট হাট কলেজ (EIIN: 120394) – ১১৬ জনে পাস ১৮ জন, ফেল ৯৮ জন, পাসের হার মাত্র ১৫.৫২%, জিপিএ-৫ শূন্য। ফতেজংপুর কলেজ (120395) – ১২১ জনে পাস ২০ জন (১৬.৫৩%)।

অন্যান্য কলেজের ফল
কুতুবডাঙ্গা দ্বিমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ (120399) তুলনামূলক ভালো করেছে – ১৯৫ জনে পাস ১৪৩ জন (৭৩.৩৩%) ও জিপিএ-৫ ২ জন। রাণীরবন্দর মহিলা কলেজ (120396) – ৪৫.২৪%, বিন্ন্যাকুড়ী কলেজ (120397) – ৪২.২৭%, ইছামতি মহিলা কলেজ (120388) – ৩১.০৩%, আমবাড়ী মহিলা কলেজ (120390) – ২৩.০৩%।

এক নজরে সামগ্রিক ফল (১৪ কলেজ) মোট পরীক্ষার্থী: ২৪৫৭ জন,মোট উত্তীর্ণ: ১১১৬ জন,মোট অনুত্তীর্ণ: ১৩৪১ জন,গড় পাসের হার: ৪৫.৪২% এবং মোট জিপিএ-৫: ১৩ জন

শিক্ষাবিদদের মতে, নিয়মিত পাঠদানে ঘাটতি, দক্ষ শিক্ষকের অভাব, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি এবং অভিভাবকদের অসচেতনতাই এই ফল বিপর্যয়ের প্রধান কারণ। দ্রুত শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদায় জানালেন নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁন, দায়িত্ব নিলেন নতুন এসপি মেনহাজুল আলম

চিরিরবন্দরের আগাম ৯০জিরা ধান কাটা শুরু, জমিতে আলু চাষের প্রস্তুতি

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

বোচাগঞ্জে ফিল্মি স্টাইলে প্রাইভেট কারে ছাগল চুরির চেষ্টায়, জনতার হাতে আটক অতঃপর

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ

চিরিরবন্দরে কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।

চিরিরবন্দরের যুবলীগ নেতা আমির আলী গ্রেপ্তার

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, ভ্র্যামম্যান আদালতে ৩ মাসের জেল