শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী

মো: সাব্বির হোসেন,নিজস্ব প্রতিবেদক 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসবকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে বিরাজ করে আনন্দ-উৎসবের আমেজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে দুর্গোৎসব হয়ে ওঠে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের এক মিলনমেলা।

চিরিরবন্দর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা সবার। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসি মোঃ মাহমুদুন-নবীর পক্ষ থেকে জানানো শুভেচ্ছাবার্তা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশারই প্রতিফলন। শারদীয় দুর্গোৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে—এমন প্রত্যাশা সবার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে উদ্বোধনের অপেক্ষায় ভিয়াইল সেতু, দীর্ঘদিনের কষ্ট কমবে নদীর দুই পাড়ের মানুষের

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কে বদলি 

দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

দিনাজপুরে বন্ধুসভার উদ্যোগে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ

মরুর বুকে বিস্ময়কর যাত্রা আবুধাবির বিমানবন্দরের

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

চিরিরবন্দরের সবজিবাজারে কেজিপ্রতি ১৫ টাকা বেশি নেওয়ার অভিযোগ, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন হুইপ আখতারুজ্জামান মিয়া।

বোচাগঞ্জে ফিল্মি স্টাইলে প্রাইভেট কারে ছাগল চুরির চেষ্টায়, জনতার হাতে আটক অতঃপর