মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই মাঠপর্যায়ের বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে সমন্বিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘মাঠপর্যায় থেকে সংস্কার: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রা’—শীর্ষক জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর লক্ষ্যে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, খেলনাভিত্তিক শিক্ষা, ডিজিটাল কনটেন্ট এবং ব্যবহারিক শিখন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিখন-সময়ের বৈষম্য কমানো এবং সরকারি-বেসরকারি সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

বিদায় জানালেন নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁন, দায়িত্ব নিলেন নতুন এসপি মেনহাজুল আলম

চুয়েটের সংকট সমাধানে কমিটি, নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চিরিরবন্দরের যুবলীগ নেতা আমির আলী গ্রেপ্তার

দিনাজপুরের বোচাগঞ্জে তিন বন্ধু পেঁপে চাষে সফলতার গল্প

শীতের আগমনী বার্তা, খেড়কাটি বাজারে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, উপহারও দিলেন প্রধানমন্ত্রী

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী আফগানরা, সমীকরণ আর কঠিন পরীক্ষায় বাংলাদেশ

চিরিরবন্দরের ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা