মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেনের শুভেচ্ছা ও সমর্থন কামনা
মো: সাব্বির হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন।
তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
তিনি শ্রমিক অধিকার পরিষদ, চিরিরবন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনসেবার প্রত্যাশা নিয়ে তিনি ১০নং পুনট্রি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন একজন জনপ্রতিনিধির পথচলার অন্যতম অনুপ্রেরণা। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনগণের পাশে থাকার প্রত্যাশা নিয়েই তিনি এগিয়ে যেতে চান।
এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে মো. দেলোয়ার হোসেন তাঁর আগামীর পথচলায় সবার সহযোগিতা কামনা করেছেন।















