বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১২, ২০২৬ ৬:২১ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১১ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার (বাজারমূল্য) মূল্য এক লাখ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদক উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও বিজিবির অন্যতম লক্ষ্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, ভ্র্যামম্যান আদালতে ৩ মাসের জেল

ডিসিইউ’র অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

একসাথে ৪ জেলার পুলিশ সুপার বদলি,নীলফামারীর নতুন এসপি চিরিরবন্দরের কৃতিসন্তান মেনহাজুল আলম।

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাংবাদিক তাপস রায়

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকি

যা চাইবেন তাই পাবেন যে দোয়ায়

চিরিরবন্দরের আগাম ৯০জিরা ধান কাটা শুরু, জমিতে আলু চাষের প্রস্তুতি

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন