সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জার কাজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়।

শহর ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন ব্যানার টাঙানো হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বর্ণিল রূপে সাজতে শুরু করেছে শহর। লাগানো হচ্ছে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে রং করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। এরপর সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরবর্তীতে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর যাচ্ছেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত, সেইসঙ্গে বরন করে নিতে আমরা প্রস্তুত।

রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকাল ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে রংপুরে যাবেন। তিনি সেখানে গিয়ে দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে এসে রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করবেন। এ উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাব।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এছাড়া যেগুলো ময়লার স্তূপ রয়েছে সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, আমরা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদায় জানালেন নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁন, দায়িত্ব নিলেন নতুন এসপি মেনহাজুল আলম

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী খলিল হাজী নিহত, এলাকায় শোকের ছায়া।

দীর্ঘ প্রতীক্ষার পর, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি

একসাথে ৪ জেলার পুলিশ সুপার বদলি,নীলফামারীর নতুন এসপি চিরিরবন্দরের কৃতিসন্তান মেনহাজুল আলম।

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি পিএসজি-বার্সেলোনা, যে কারণে ছড়াচ্ছে রোমাঞ্চ

বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীর এলাহী কান্ড