এ আর নাহিদ, ডেস্ক রিপোর্ট:
দেশের চার জেলাসহ ৬ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার।
আজ সোমবার ৩রা নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী বদলিকৃতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কৃতি সন্তান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম-সেবা) কে মুন্সিগঞ্জ থেকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি, মো. ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারী জেলার পুলিশ সুপার থেকে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি, এসআরবি’র উপ-পরিচালক মো. বদরুদ্দোজা এর আগে তাকে নেত্রকোনা জেলার এসপি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশ বাতিলপূর্বক তাকে মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে,
জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি, বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাকে বরগুনা থেকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন এবং
স্পেশাল ব্রাঞ্চ এসবিতে কর্মরত এ.এন.এম ইমরান খানকে (এসবি) বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনের ২ নং ক্রমিকে আরও কয়েকজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল/সংশোধন করা হয়েছে।

















