বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২১, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

প্রধান প্রতিবেদক, চিরিনদী২৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাসহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন গৃহবধূ স্বর্ণা আকতারের বাবা মোঃ খাইরুল ইসলাম । এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণা আকতারের স্বামী শাকিল এবং তার বাবা ও মা কে আটক করেছে।

গতকাল রোববার দিবাগ রাতে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন মোস্তফাপুর বালুপাড়া গ্রামে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ স্বর্না আখতার (২৩) আকতার এবং তার পাশে ছেলে সাফায়েত হোসেন (৪) কন্যা রাইসা আখতার (১) এর লাশ পাওয়া যায় ।এসময় ঘরের দেয়ালে ” আজ থেকে এই গল্প শেষ। আমি অভাগী মা। আমার সন্তানদের আমি নিজে মারছি। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। মা বাবা সরি” লেখা দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা ধারনা করেন, পারিবারিক কলহের জেরে স্বর্ণা আকতার প্রথমে দুই সন্তানকে গলা টিপে এরপর সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এদিকে নিহত স্বর্ণা আকতারের পরিবারের অভিযোগ শাকিল ও তার পরিবার পরিকল্পিতভাবে স্বর্ণা ও তার দুই সন্তানকে হত্যা করেছে। এ ঘটনায় শাকিল স্বর্ণার বাবা বাদী হয়ে আজ সোমবার দুপুরে চিরিরবন্দর থানায় হত্যা মামলা করেন।

তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, স্বর্নার সাথে সাড়ে ৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল সাকিলের একপর্যায়ে তাঁরা পালিয়ে বিয়ে করে। বিয়ের কিছুদির পরের সাকিলের বোনের সাথে স্বর্নার ভাইর বিয়ে হয়। সেদিন স্ত্রী স্বর্না বাপের বাড়িত যাওয়ার জন্য ভাইর কাছে সাকিলের বিকাশে ৪০০ টাকা নেয়। সেই টাকা খরচ করে তার স্বামী এর যের ধরে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি মারামারি হয়। পরে স্বর্নার স্বামী অটো নিয়ে বাসা থেকে বের হয়ে গেলে স্বর্না একপর্যায়ে রাগে তার দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে নিজে জ্ঞান হারায়। পরে স্বামী বাসায় এসে দেখে এ পরিস্থিতি সাকিল ঘাবড়ে গিয়ে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের উপরের সিলিং এর বাঁসের সাথে ঝুলাই দেয় সেখানে তার মৃত্যু হয়।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম জানান, এ ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ হত্যা না আত্মহত্যা তা এ মহূর্তে বলা যাচ্ছেনা।জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আরো একজনকে নিয়ে আসা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী আফগানরা, সমীকরণ আর কঠিন পরীক্ষায় বাংলাদেশ

মরুর বুকে বিস্ময়কর যাত্রা আবুধাবির বিমানবন্দরের

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে স্থবির হিলি বন্দরের কার্যক্রম

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার

চিরিরবন্দরে ভুয়া কীটনাশক কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীকে ভ্রমম্যান ৭৬ হাজার টাকা জরিমানা

চিরিরবন্দরে গাঁজাসহ আটক-২, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড