বুধবার , ২১ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২১, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ

  1. দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

তাপস রায়, দিনাজপুরঃ

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের প্রাণকেন্দ্র টিএনটি গেট থেকে প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালায়।

 

এ সময় হাতে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আটককৃত নারীর নাম বিলকিস বেগম (৪২)। তিনি বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক বিলকিস এর আগেও মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা ভোগ করেছেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ১৮ সনের ৩৬ (১) সারণি ২৯ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ভুয়া কীটনাশক কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীকে ভ্রমম্যান ৭৬ হাজার টাকা জরিমানা

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

ডিসিইউ’র অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চিরিরবন্দর পাড়া মহল্লায় সিদল তৈরিতে ব্যস্ত সময় পার করছে নারীরা

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে

দুই সন্তান ছেলে ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পরে নিজে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করলেন মা।