শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরে গাঁজাসহ আটক-২, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

চিরিরবন্দরে গাঁজাসহ আটক-২, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদঃ

‎দিনাজপুরের চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সিএন্ডবি মোড়ে মহাসড়কের ওপর মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

‎দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. এমদাদুল হক (৪৮) ও একই গ্রামের মো. মুজিবর রহমানের ছেলে মো. রনি (৩০)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) সবুজের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে সাদা কাগজে মোড়ানো ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

‎থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীর এলাহী কান্ড

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

চিরিরবন্দরে হাঁটার শক্তি নেই, পুরোনো হুইলচেয়ারই শেষ ভরসা—প্রমথ রায়ের চোখে নতুন করে বাঁচার আকুতি

ভ্রাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটার দিন আজ

চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, ভ্র্যামম্যান আদালতে ৩ মাসের জেল

মেম্বার পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেনের শুভেচ্ছা ও সমর্থন কামনা

চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরের বোচাগঞ্জে তিন বন্ধু পেঁপে চাষে সফলতার গল্প

ডিসিইউ’র অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন