বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দিনাজপুরে বন্ধুসভার উদ্যোগে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

দিনাজপুরে বন্ধুসভার উদ্যোগে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদনঃ

দিনের আলো তখনো ঠিকমতো ফোটেনি। চারদিক হালকা কুয়াশায় আচ্ছন্ন। এরই মধ্যে হাতে ঝাড়ু, সাদা রঙের কৌটা, রঙের তুলি, পানির বালতি ও ন্যাকড়া নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন দিনাজপুর বন্ধুসভার একদল বন্ধু। উদ্দেশ্য, সড়কে দুর্ঘটনা প্রতিরোধে গতিরোধকগুলো দৃশ্যমান এবং ধুলাবালুতে ঢেকে যাওয়া ট্রাফিক সাইনবোর্ড পরিষ্কার করা।

এ সমস্যা সমাধানে বন্ধুরা প্রথমে গতিরোধকগুলোর ধুলাবালু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এরপর রঙের তুলি হাতে সাদা রং দিয়ে সেগুলো দৃশ্যমান করে তোলেন। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের গতিরোধকগুলোও সাদা রঙে রাঙিয়ে দেন তাঁরা।

শুধু গতিরোধক রাঙ্গানোতেই সীমাবদ্ধ ছিল না কার্যক্রম। সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ধুলাবালুতে অনেক ট্রাফিক সাইনবোর্ডের নির্দেশনা অস্পষ্ট হয়ে পড়েছিল। পানির বালতি ও ন্যাকড়া নিয়ে সেসব সাইনবোর্ডও পরিষ্কার করেন বন্ধুরা। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এ কর্মসূচি পালন করা হয়।

বন্ধুসভার এমন উদ্যোগের প্রশংসা করেন পথচারী, যানবাহনের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইজিবাইকচালক আকরাম হোসেন বলেন, ‘রাতের বেলা বিপরীত দিক থেকে বড় গাড়ির আলো এলে রাস্তার গতিরোধকগুলো চেনা মুশকিল হয়ে যায়। এখন সাদা রঙের কারণে দূর থেকেই এগুলো ভালোভাবে বোঝা যাবে। এতে রাস্তায় গাড়ি চালাতে অনেক সুবিধা হবে।’

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি নিজেদের স্বেচ্ছাশ্রমে নাগরিক দায়িত্ব পালনের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, বন্ধু তাসনিম পৌষী, মারুফ হাসান, আতিক ইসলাম ও সজীব হোসেনসহ অন্যরা।

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাসহ দুই শিশুর লাশ উদ্ধার ঘটনায় যা জানা গেল

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

দুই সন্তান ছেলে ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পরে নিজে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করলেন মা।

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

চিরিরবন্দরে হাঁটার শক্তি নেই, পুরোনো হুইলচেয়ারই শেষ ভরসা—প্রমথ রায়ের চোখে নতুন করে বাঁচার আকুতি

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কে বদলি 

দিনাজপুরের বোচাগঞ্জে তিন বন্ধু পেঁপে চাষে সফলতার গল্প

যা চাইবেন তাই পাবেন যে দোয়ায়

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, উপহারও দিলেন প্রধানমন্ত্রী