সোমবার , ৯ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দিনাজপুরের বোচাগঞ্জে তিন বন্ধু পেঁপে চাষে সফলতার গল্প

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৯, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ

দিনাজপুরের বোচাগঞ্জে তিন বন্ধু পেঁপে চাষে সফলতার গল্প

নিজস্ব প্রতিবেদক

কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের জুয়েল ইসলাম। সেখানে প্রায় তিন বছর পাথর ভাঙার কঠিন কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার পেছনে ফেলে দেশে ফিরে কৃষিতে নিজের ভাগ্য গড়ার চেষ্টা করছেন জুয়েল।

জানা যায়, গ্রামের আরও দুই যুবককে সঙ্গে নিয়ে লিজ নেওয়া ৭০ শতক জমিতে শুরু করেছেন পেঁপে চাষ। তাঁদের বাগানে এখন ৭০০টির বেশি পেঁপে গাছ। ইতোমধ্যে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন। বাগানে থাকা অবশিষ্ট পেঁপে বিক্রি করে আরও পাঁচ লাখ টাকার বেশি পাওয়ার আশা করছেন।

জুয়েল ইসলাম বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের দক্ষিণ ছাতইল গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে এ উদ্যোগে রয়েছেন একই গ্রামের মুসাদ্দেক ইসলাম (২১) ও মমিনুল ইসলাম (৩৮)। তাঁরা দুজনই পেশায় রংমিস্ত্রি। তবে সারা বছর রঙের কাজ না থাকায় অনেক সময় তাঁদের কর্মহীন থাকতে হতো। এ অবস্থায় বিকল্প আয়ের পথ খুঁজতে গিয়ে তাঁরা পেঁপে চাষে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিনজন মিলে লিজ নেওয়া জমিতে পেঁপে চাষ শুরু করেন। কৃষিকাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করাই তাঁদের লক্ষ্য।

পেঁপে চাষী জুয়েল ইসলাম জানান, ২০১৯ সালের দিকে দেশে কাজের সুযোগ কম থাকায় তিনি অবৈধ পথে ভারতে যান। সেখানে পাথর ভাঙার কাজ করতেন। কঠোর পরিশ্রমের ওই কাজে জীবিকা নির্বাহ করতে গিয়ে নানা কষ্টের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রায় তিন বছর পর দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। পরে গ্রামের দুইজনকে সঙ্গে নিয়ে সীমিত পুঁজি দিয়ে পেঁপে চাষ শুরু করেন।

তাঁদের বাগানে শাহী জাতের পেঁপে চাষ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে রাণীগঞ্জ থেকে চারা সংগ্রহ করে রোপণ করেন তাঁরা। রোপণের প্রায় আট মাস পর গাছে ফল আসতে শুরু করে। বর্তমানে বাগানের বয়স প্রায় ১০ মাস। বাগান থেকে কাঁচা ও পাকা—দুই ধরনের পেঁপেই বিক্রি করছেন তাঁরা।

পেঁপে চাষী জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী, ৭০ শতক জমিতে পেঁপে চাষে তাঁদের উৎপাদন খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। ইতোমধ্যে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন তাঁরা। বাগানে এখনো উল্লেখযোগ্য পরিমাণ পেঁপে রয়েছে। অবশিষ্ট পেঁপে বিক্রি করে আরও পাঁচ লাখ টাকার বেশি পাওয়ার আশা করছেন তাঁরা। তবে চূড়ান্ত বিক্রির পরিমাণ নির্ভর করবে অবশিষ্ট ফলন ও বাজারদরের ওপর।

পেঁপে চাষী জুয়েল ইসলাম বলেন, অবৈধ পথে অন্য দেশে না গিয়ে দেশে কাজ করে খাওয়া অনেক ভালো। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাও উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা উচিত। একা সম্ভব না হলে দুই-তিনজন মিলে উদ্যোগ নেওয়া যায়। পরিশ্রম করলে ভালো কিছু করা সম্ভব।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, পেঁপে একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল। সঠিক জাত নির্বাচন, নিয়মিত পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে পেঁপে চাষে ভালো ফলন ও আয় করা সম্ভব। পেঁপে কাঁচা ও পাকা—দুইভাবেই বিক্রি করা যায়। ফলে কৃষকেরা বাজারের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রির সুযোগ পান। জুয়েল ইসলামের মতো তরুণেরা কৃষিতে উদ্যোগী হলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কৃষিতে আগ্রহী করে তুলতে পারেন। কৃষি অফিস থেকে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তরুণ-তরুণীরা খুঁজছেন নিজের জীবনসঙ্গীকে

দিনাজপুরে বন্ধুসভার উদ্যোগে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ

চিরিরবন্দরে গাঁজাসহ আটক-২, তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

দিনাজপুর বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও কর্মসূচি

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

চিরিরবন্দরে ভুয়া কীটনাশক কোম্পানির প্রতিনিধি ও ব্যবসায়ীকে ভ্রমম্যান ৭৬ হাজার টাকা জরিমানা

মণ্ডপ থেকে মনন—শারদীয় উৎসবের সামাজিক দর্শন ও যোগাযোগের নির্মাণ

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত