বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকবর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয়া সুত্রে জানা যায়, সকালে রুনা লায়লাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় তার অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় কয়েকজন তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তিনি রেললাইনের পাশে অবস্থান করছিলেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন নবী জানান, শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কৃষিজমির উর্বর মাটি দিয়ে ইট তৈরি না করার আহ্বান

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ওসি মোঃ মাহমুদুন-নবী

চিরিরবন্দরের ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাংবাদিক তাপস রায়

ভ্রাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটার দিন আজ

দিনাজপুরে চোরাইকৃত মোটরসাইকেল সহ চোর চক্রের সদস্য আটক -২

চিরিরবন্দরে কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।

ভিয়াইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা আব্দুর রাজ্জাক শাহ্, চাইলেন দোয়া ও সমর্থন

দুই সন্তান ছেলে ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পরে নিজে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করলেন মা।