বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

শীতের আগমনী বার্তা, খেড়কাটি বাজারে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৪, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ

মোঃ সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক:

শীতের আগমনী বার্তায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খেড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে বেড়েছে লেপ-তোশক তৈরির কর্মব্যস্ততা।

শীত মৌসুমকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা পূরণে দিনভর কাজ করছেন স্থানীয় কারিগরেরা। তুলা ধুনাই, কাপড় কাটা থেকে শুরু করে সেলাইয়ের কাজ—সব মিলিয়ে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে বাজারের লেপ-তোশকের দোকানগুলো।

সরেজমিনে দেখা যায়, কেউ তুলা প্রস্তুত করছেন, কেউ কাপড়ের ভেতর তুলা ভরে তৈরি করছেন লেপ, আবার কেউ ব্যস্ত তোশক তৈরিতে। দক্ষ হাতে নিপুণভাবে প্রতিটি কাজ সম্পন্ন করছেন কারিগরেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের এই কর্মব্যস্ততা চোখে পড়ার মতো।

স্থানীয় কারিগর রনি ইসলাম জানান, শীত মৌসুম তাঁদের কাজের অন্যতম ব্যস্ত সময়। এ সময় লেপ-তোশকের চাহিদা বাড়তে থাকায় কাজের চাপও বৃদ্ধি পায়। ক্রেতাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের লেপ-তোশক তৈরি করে থাকেন তাঁরা।

স্থানীয়দের মতে, শীতের প্রস্তুতি হিসেবে অনেকেই আগেভাগে লেপ-তোশক তৈরি ও পুরোনো লেপ মেরামতের কাজ করিয়ে নিচ্ছেন। ফলে খেড়কাটি বাজারে এ পেশার সঙ্গে জড়িত কারিগরদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে।

শীত যত ঘনিয়ে আসবে, লেপ-তোশকের চাহিদাও তত বাড়বে—এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও কারিগরদের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ প্রতীক্ষার পর, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কে বদলি 

দিনাজপুরে বন্ধুসভার উদ্যোগে সড়কে দুর্ঘটনা প্রতিরোধ

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, ফুলবাড়ীর ১৫ মণ্ডপে সাবেক মেয়র লিটনের অনুদান

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

সিএনএন-এর সঙ্গে ৪৩ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা ক্রিশ্চিয়ান আমানপুরের

চিরিরবন্দরে কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ

চিরিরবন্দর পাড়া মহল্লায় সিদল তৈরিতে ব্যস্ত সময় পার করছে নারীরা

দিনাজপুরের বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ আটক- ১