শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরের যুবলীগ নেতা আমির আলী গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৬ ৬:০৮ পূর্বাহ্ণ

চিরিরবন্দরের যুবলীগ নেতা আমির আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে আমির আলী (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নান্দেড়াই সরকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির আলী উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি নান্দেড়াই সরকার পাড়া গ্রামের মো. হাসান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার আসামি তিনি। ২০ জুন ২০২৬ ইং তারিখে দায়ের করা মামলাটির নম্বর ২২ এবং জিআর নম্বর ১৬১। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ইং (সংশোধনী-২০২৩)-এর ৮, ৯(১), ১০ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আমির আলীকে শুক্রবার (১৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শীতের আগমনী বার্তা, খেড়কাটি বাজারে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

চিরিরবন্দরের সরকারি স্কুলের প্রধান শিক্ষক নিহতের ঘটনায়, দুই ঘাতককে আটক করেছে পুলিশ

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

প্যারিসে লুটপাটে বিধ্বস্ত হাসানের দোকান, পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা

চিরিরবন্দরে আওয়ামীলীগের নেতা নাশকতার মামলায় কারাগারে

দীর্ঘ প্রতীক্ষার পর, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

চিরিরবন্দরে নাশতার মামলায় আওয়ামী লীগের সহসভাপতি আটক

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত