বুধবার , ১৮ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কে বদলি 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ

স্ত্রীর অসুস্থতার কথা বলে ছুটি, দুর্গাপূজার ডিউটিতে যাওয়ার অভিযোগ;খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কে বদলি

নিজস্ব প্রতিবেদক 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি  কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ ফরহাদ হোসেনের বিরুদ্ধে ছুটি নেওয়াকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেওয়ার পর শারদীয় দুর্গাপূজার ডিউটিতে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সিএইচসিপি মোঃ ফরহাদ হোসেন তাঁর স্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে ছুটি নেন।

তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহ দেখা দিলে তাঁরা খোঁজখবর নিতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা জানতে পারেন, তাঁর স্ত্রী অসুস্থ নন; বরং তিনি শারদীয় দুর্গাপূজার দায়িত্ব পালন করতে গেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসী।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে অভিযোগ জানানো হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিএইচসিপি মোঃ ফরহাদ হোসেনকে খেড়কাটি কমিউনিটি ক্লিনিক থেকে বদলি করে ১১নং তেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিকে পদায়ন করেছেন বলে জানা গেছে।

এদিকে, কমিউনিটি ক্লিনিকের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী একজন সিএইচসিপির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গ্রামবাসীর প্রত্যাশা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদায় জানালেন নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁন, দায়িত্ব নিলেন নতুন এসপি মেনহাজুল আলম

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

চিরিরবন্দরে এইচএসসি ফলাফলে বিপর্যয়: ১৪ কলেজে গড় পাস ৪৫.৪২%, জিপিএ৫ মাত্র ১৩ জন

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

অমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেলেন আনিসুর রহমান আনিস

তরুণ-তরুণীরা খুঁজছেন নিজের জীবনসঙ্গীকে

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

শীতের আগমনী বার্তা, খেড়কাটি বাজারে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

শীতের আগমনে চিরিরবন্দর উপজেলায় ব্যস্ত সময় পার করছেন লেপ-তোশক কারিগরেরা