মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

পূজার ছুটিতে যে সূচিতে চলবে মেট্রোরেল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচির আদলে ট্রেন চলাচল করলেও শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলবে বিকেল থেকে।

এ সময় যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেনের চলাচলের বিরতি সমন্বয় করা হবে। ছুটির এই সময় ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।‎

‎ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলবে। রাতে যাত্রী চাহিদা অনুযায়ী এ বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। এ চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

যা চাইবেন তাই পাবেন যে দোয়ায়

চিরিরবন্দরের আগাম ৯০জিরা ধান কাটা শুরু, জমিতে আলু চাষের প্রস্তুতি

পার্বতীপুরে কৃষকদের সঙ্গে ধান কাটলেন বিএনপি নেতা মাঞ্জুর রশিদ

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই

একসাথে ৪ জেলার পুলিশ সুপার বদলি,নীলফামারীর নতুন এসপি চিরিরবন্দরের কৃতিসন্তান মেনহাজুল আলম।

তরুণ-তরুণীরা খুঁজছেন নিজের জীবনসঙ্গীকে

প্যারিসে লুটপাটে বিধ্বস্ত হাসানের দোকান, পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে স্থবির হিলি বন্দরের কার্যক্রম

চিরিরবন্দরের সরকারি স্কুলের প্রধান শিক্ষক নিহতের ঘটনায়, দুই ঘাতককে আটক করেছে পুলিশ