বুধবার , ১১ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

ভ্রাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটার দিন আজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

ভ্রাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটার দিন আজ

নিজস্ব সংবাদদাতাঃ

ভ্রাতৃদ্বিতীয়া শুভ ভাইফোঁটা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনেরা “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা।”

বুধবার (১১ নভেম্বর) ভ্রাতৃদ্বিতীয়া ভাইফোঁটা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও আবেগঘন পারিবারিক উৎসব ভাইফোঁটা। ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ, মমতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে এই উৎসব।

ফোঁটা দেওয়ার আগে বোনকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হয়। নিয়ম অনুযায়ী, ফোঁটা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত বোন উপবাস বা না খেয়ে থাকেন।

ভাইয়ের বসার জন্য একটি পরিষ্কার আসন পাততে হয়। কাঁসা বা পিতলের থালায় চন্দন, কাজল, দই, ধান ও দূর্বা ঘাস সাজিয়ে রাখতে হয়। পাশে প্রদীপ জ্বালানো এবং শাঁখ বা উলুধ্বনি দেওয়ার প্রচলন রয়েছে।

বোন তার বাঁ হাতের কড়ে আঙুল (কনিষ্ঠা) দিয়ে চন্দন, কাজল এবং দই নিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেন।

ফোঁটা দেওয়ার সময় বোন তিনবার মন্ত্রটি বলেন:

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হলো অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।”

ফোঁটা দেওয়ার পর বোন ভাইয়ের মাথায় ধান ও দূর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করেন। ভাই বড় হলে বোন প্রণাম করেন, আর ভাই ছোট হলে বোনকে প্রণাম করে।

ফোঁটা দেওয়া শেষ হলে বোন ভাইকে মিষ্টিমুখ করান এবং জল পান করান। এরপর বোন নিজে উপবাস ভাঙেন।

সনাতন ধর্মীয় ঐতিহ্য ও লোকবিশ্বাস অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে বোনেরা তাঁদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে যমদেবের অমঙ্গল থেকে ভাইয়ের সুরক্ষা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। ভাইয়ের মঙ্গল ও কল্যাণ কামনায় বোনেরা পালন করেন নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা।
ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভাই-বোনের আত্মিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য প্রকাশ।

উপহার কিংবা আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে এই দিনটি মনে করিয়ে দেয় পারিবারিক বন্ধনের গভীরতা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার।
ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে ভাইফোঁটার এই পবিত্র দিনে প্রতিটি বোনের প্রার্থনা—ভাই যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে।

ভাই-বোনের ভালোবাসা অটুট থাকুক যুগে যুগে। সম্প্রীতি, সৌহার্দ্য ও মঙ্গলময়তায় ভরে উঠুক প্রতিটি পরিবার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরের ১০ নং পুনট্টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রেজাউল করিম রেজা

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ লিমা রানী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

দিনাজপুরে চোরাইকৃত মোটরসাইকেল সহ চোর চক্রের সদস্য আটক -২

মেম্বার পদপ্রার্থী দোয়া ও আশীর্বাদ সমর্থন ও সহযোগিতা কামনা “মোঃ লিটন মন্ডল”

অমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেলেন আনিসুর রহমান আনিস

চিরিরবন্দরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান।

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

ডিম প্রতিদিন খাওয়া কি নিরাপদ?

চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, ভ্র্যামম্যান আদালতে ৩ মাসের জেল

মণ্ডপ থেকে মনন—শারদীয় উৎসবের সামাজিক দর্শন ও যোগাযোগের নির্মাণ