বুধবার , ১১ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ লিমা রানী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ১১, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূ
লিমা রানী হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদতা

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ লিমা রাণী রায় (২৩)-এর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে লিমা রাণীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। ঘটনার দিনও তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের চাচোয়া খামার এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, যৌতুকের দাবিতে লিমা রাণীকে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো ব্লেড দিয়ে তাঁর দুই হাতের কবজির রগ কেটে দেওয়া হয়। পাশাপাশি লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এজাহারে আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর রাত ৯টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই সৌরভ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ নভেম্বর পার্বতীপুর থানায় মামলা করেন। মামলার নম্বর ০৮ এবং জিআর নম্বর ৩১১। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক)/৩০ ধারায় করা এ মামলায় নিহতের স্বামী শিমুল চন্দ্র সরকার, আরতি বালা ও অন্যদের আসামি করা হয়েছে।

মানববন্ধনে স্থানীয় মনোয়ার হোসেন বলেন, যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে একজন নারীকে প্রাণ হারাতে হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার

চিরিরবন্দর পাড়া মহল্লায় সিদল তৈরিতে ব্যস্ত সময় পার করছে নারীরা

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ

প্যারিসে লুটপাটে বিধ্বস্ত হাসানের দোকান, পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা

চিরিরবন্দরের সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাংবাদিক তাপস রায়

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

একসাথে ৪ জেলার পুলিশ সুপার বদলি,নীলফামারীর নতুন এসপি চিরিরবন্দরের কৃতিসন্তান মেনহাজুল আলম।

ফেসবুকে যে ফিচার বন্ধ হচ্ছে