শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, ভ্র্যামম্যান আদালতে ৩ মাসের জেল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

চিরিরবন্দরে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, ভ্র্যামম্যান আদালতে ৩ মাসের জেল

নিজস্ব প্রতিবেদকঃ

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া রাখার ও সেবনের অভিযোগে মোঃ আল আমিন (২২) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পোস্ট অফিস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাসুদেবপুর পোস্ট অফিস বাজারের ভেতরে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে মোঃ আল আমিনকে আটক করা হয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ, টাইলসের ভাঙা টুকরো একটি এবং একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

আটক মোঃ আল আমিন বাসুদেবপুর পোস্ট অফিস এলাকার মোঃ শরিফ উদ্দিনের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদায় জানালেন নীলফামারীর এসপি ফরহাদ হোসেন খাঁন, দায়িত্ব নিলেন নতুন এসপি মেনহাজুল আলম

দুই সন্তান ছেলে ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পরে নিজে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করলেন মা।

ডিম প্রতিদিন খাওয়া কি নিরাপদ?

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশমিকা, জানালেন নিজেই

ডিসিইউ’র অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালার মৃত্যু, প্রাণ গেল দুজনের

দিনাজপুর বড় মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও কর্মসূচি

৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ের প্রাণ গেল সাপের কামড়েই

তরুণ-তরুণীরা খুঁজছেন নিজের জীবনসঙ্গীকে

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় চার গুণ