মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চুয়েটের সংকট সমাধানে কমিটি, নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
অক্টোবর ২০, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে সংকট সমাধানে গঠিত এই কমিটিতে চুয়েটের কোনো শিক্ষক বা প্রতিনিধিকে রাখা হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকেরা।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান।

কমিটির অন্য সদস্যরা হলেন— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। চুয়েটের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই এ কমিটি গঠনের উদ্দেশ্য।

তবে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে গঠিত কমিটিতে চুয়েটের কোনো শিক্ষক বা প্রতিনিধির অন্তর্ভুক্তি না থাকায় প্রশ্ন উঠেছে। চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, চুয়েটের সমস্যা নিরসনে গঠিত কমিটিতে চুয়েটেরই কেউ নেই। এর থেকেও বড় প্রশ্ন হলো, যে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে, সেই সভারই বৈধতা কতটুকু? কারণ, ওই সিন্ডিকেট সভাতেও চুয়েটের কেউ ছিলেন না।

উপাচার্য পরিবর্তনের পর থেকে অচলাবস্থা

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সিন্ডিকেট সভার সিদ্ধান্তে কমিটি

বিশ্ববিদ্যালয়ের এ অচলাবস্থার মধ্যেই গত শুক্রবার অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই ইউজিসি পরামর্শক কমিটি গঠন করেছে।

তবে যে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের কাউকে কমিটিতে না রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা। একই সঙ্গে কমিটি গঠনের ভিত্তি হিসেবে উল্লেখ করা সিন্ডিকেট সভার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

চুয়েটের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পরামর্শক কমিটি কী সুপারিশ করে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট ব্যক্তিদের।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী খলিল হাজী নিহত, এলাকায় শোকের ছায়া।

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, ফুলবাড়ীর ১৫ মণ্ডপে সাবেক মেয়র লিটনের অনুদান

চুয়েটের সংকট সমাধানে কমিটি, নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চিরিরবন্দরে কমিউটার ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।

তরুণ-তরুণীরা খুঁজছেন নিজের জীবনসঙ্গীকে

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

চিরিরবন্দর পাড়া মহল্লায় সিদল তৈরিতে ব্যস্ত সময় পার করছে নারীরা

চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীর এলাহী কান্ড

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা