মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ |
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. এভিয়েশন
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. গণমাধ্যম
  10. চাকরির খবর
  11. ট্যুরিজম
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রবাস
  15. ফিচার

চিরিরবন্দরে হাঁটার শক্তি নেই, পুরোনো হুইলচেয়ারই শেষ ভরসা—প্রমথ রায়ের চোখে নতুন করে বাঁচার আকুতি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
নভেম্বর ৩, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

একসময় নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরেছেন। আপনজনদের মুখে হাসি ফোটাতে দিন-রাত পরিশ্রম করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে আজ সেই মানুষটিই অন্যের সাহায্য ছাড়া এক পা-ও চলতে পারেন না। দীর্ঘ পাঁচ মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঘরের এক কোণে পড়ে আছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রমথ রায়।

চলাফেরার একমাত্র অবলম্বন একটি পুরোনো হুইলচেয়ার। কিন্তু দীর্ঘদিন ব্যবহারে সেটিও এখন ভেঙে পড়ার উপক্রম। কখনো সেটিতে বসে ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন, আবার কখনো পুরোনো হুইলচেয়ারটির দিকে তাকিয়েই কাটে তাঁর অসহায় সময়।

প্রমথ রায়ের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসার ব্যয়, ওষুধপত্র ও সংসারের নিত্যদিনের খরচ মেটাতেই পরিবারটিকে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন একটি হুইলচেয়ার কেনা তাদের কাছে যেন বিলাসিতার মতো।

প্রমথ রায়ের স্ত্রী বলেন, “আমার স্বামী আগে কত কাজ করতেন, নিজের পায়ে চলতেন। এখন তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলেও কষ্ট হয়। হুইলচেয়ারটাও নষ্ট হয়ে গেছে। একটি ভালো হুইলচেয়ার পেলে অন্তত তাকে একটু স্বস্তি দিতে পারতাম।”

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রমথ রায়ের সবচেয়ে বড় কষ্ট শুধু চলাফেরা করতে না পারা নয় নিজের প্রয়োজনেও অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি।

একটি হুইলচেয়ার হয়তো কারও কাছে সামান্য একটি সহায়তা। কিন্তু প্রমথ রায়ের কাছে সেটিই হতে পারে ঘরের চার দেয়ালের বাইরে আবার একটু স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ, চিকিৎসকের কাছে যাওয়ার সহজ পথ এবং নিজের প্রয়োজনীয় কাজগুলো কিছুটা হলেও নিজে করার স্বাধীনতা।

তাই সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, মানবিক সংগঠন ও সহানুভূতিশীল প্রতিষ্ঠানগুলোর প্রতি অসহায় পরিবারটির আকুল আবেদন প্রমথ রায়ের পাশে দাঁড়ান। একটি হুইলচেয়ার দিয়ে তাঁর চলার পথটি একটু সহজ করে দিন।

আপনার সামান্য সহযোগিতাই হয়তো একজন অসহায় মানুষের মুখে ফিরিয়ে দিতে পারে স্বস্তির হাসি। দিতে পারে ঘরের বন্দিদশা থেকে কিছুটা মুক্তির সুযোগ।

সহায়তা করতে যোগাযোগ করুন:

০১৭৭৪০২৬২২৭

মানবিকতার হাত বাড়িয়ে দিন প্রমথ রায়ের চলার পথটি একটু সহজ হোক।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাসহ দুই শিশুর লাশ, স্বামী শ্বশুড় শ্বাশুড়িসহ আটক ৩।

চুয়েটের সংকট সমাধানে কমিটি, নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী খলিল হাজী নিহত, এলাকায় শোকের ছায়া।

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদলের সাবেক নেতা শুটার লেলিন রিমান্ডে

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

কৃষিজমির উর্বর মাটি দিয়ে ইট তৈরি না করার আহ্বান

চিরিরবন্দরে এইচএসসি ফলাফলে বিপর্যয়: ১৪ কলেজে গড় পাস ৪৫.৪২%, জিপিএ৫ মাত্র ১৩ জন

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকি